ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, হত্যা নাকি আত্মহত্যা? এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ভারতে থাকা আ’ লীগ নেতাদের নির্দেশ ও হুন্ডির অর্থের দাবি ডিবির পঞ্চগড়ে ৩৩ যুবককে কারিগরি প্রশিক্ষণ ও সনদ দিল ১৮ বিজিবি দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৬ মৃত্যু ও হাসপাতালে ১,৫৯৩ ভর্তি

বালুর মাঠে নবদম্পতির মরদেহ, পাশে রয়েছে চিরকুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ২৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নবদম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে পাওয়া এক চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা ছিলো, ‘আসসালামুলাইকুম আপনাদের সমাজের সবার কাছে, আমাদের দু’জনকে এক সাথে মাটি দিয়েন৷’

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্যের ডাম্পিং জোনের পাশে একটি বালুর মাঠ থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। এ তথ্য জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম।

নিহতরা হলো- মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মনির হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রুমি (২৬)।

এসআই সালাম আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পাশাপাশি দুটি মরদেহ পড়ে ছিল। তাদের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। যা ইঙ্গিত করে যে তারা একে অপরকে চিনতেন এবং আত্মহত্যা করতে বলে ধারণা পুলিশের৷

স্থানীয়রা জানান, দুপুর থেকেই ওই দম্পতি এলাকায় বালুর মাঠের পাশে ঘোরাফেরা করছিল।

নিহত শফিকুলের ভাই মো. উজ্জ্বল জানান, শফিকুল ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। এক মাস আগে রুমির সঙ্গে তার বিয়ে হয়েছে। আমার ভাই আমার শ্যালিকাকে পরিবারের অমতে বিয়ে করেছিল৷ দুই পরিবারের কেউই তা মেনে নেয়নি।

মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বালুর মাঠে নবদম্পতির মরদেহ, পাশে রয়েছে চিরকুট

সংবাদ প্রকাশের সময় : ১২:৪২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪