সংবাদ শিরোনাম ::
পুলিশ মহাপরিদর্শককে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেয়া হয়েছে। তাকে মঙ্গলবার (৬ আগস্ট) রাতে অব্যাহতি দেয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়েছে, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।
প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথের স্বাক্ষর রয়েছে।
এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বাংলাদেশ পুলিশের যেসব সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহত অবস্থায় বিভিন্ন স্থানে যারা আছেন তাদের সব প্রকার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।





















