পাবিপ্রবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারমিন সুলতানা নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের মুনসুরাবাদ এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শারমিন সুলতানা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মেহেরপুরের সালদা থানার এলাকার আজিজুল ইসলামের মেয়ে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ওড়না কেটে মরদেহ নামানো হয়। এখনো আর কিছু পায়নি পুলিশ। পরে বিস্তারিত বলা যাবে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ গেছে। আমিও রওনা দিয়েছি। এখনো পৌঁছায়নি। পরে বিস্তারিত বলতে পারবো।

























