পাকিস্তান সফরের নতুন সূচি প্রকাশ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিলো গত ৬ আগস্ট। দেশ জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে পরিস্থিতি অস্বাভাবিক থাকায় নির্দিষ্ট সময়ে যেতে পারেননি ক্রিকেটাররা।
বুধবার (৭ আগস্ট) বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের নতুন সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নতুন সূচি অনুযায়ী, আগামী ১০ আগস্ট বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তানে যাবে। দু’দিন অনুশীলন করার পর ১৩ আগস্ট প্রথম আনঅফিশিয়াল টেস্ট খেলতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবেন মুশফিকুর রহিমরা। এরপর ২০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
আগামী ২৬ আগস্ট দুই টেস্টের সিরিজ শেষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। একদিন অনুশীলনের পর ২৮ আগস্ট দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। ৩০ আগস্ট সিরিজের শেষ ম্যাচটি হবে। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ইসলামাবাদে।


























