ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, হত্যা নাকি আত্মহত্যা? এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ভারতে থাকা আ’ লীগ নেতাদের নির্দেশ ও হুন্ডির অর্থের দাবি ডিবির পঞ্চগড়ে ৩৩ যুবককে কারিগরি প্রশিক্ষণ ও সনদ দিল ১৮ বিজিবি দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৬ মৃত্যু ও হাসপাতালে ১,৫৯৩ ভর্তি

পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ২৭৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ অবদানের জন্য পাঁচ নারী পেয়েছেন জয়িতা সম্মাননা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পুরস্কার তুলে দেন। শুক্রবার (৮ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত নারীরা হলেন-আনার কলি, কল্যানী মিনজি, কমলি রবিদাশ, জাহানারা বেগম ও পাখি দত্ত। এসময় পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা পদক, এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।

‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ হিসেবে ময়মনসিংহের ব্যবসায়ী আনার কলিকে সম্মাননা দেয়া হয়। ‘শিক্ষা ও চাকরি’ ক্ষেত্রে রাজশাহীর কল্যাণী মিনজি (ওরাও সম্প্রদায়), ‘সফল জননী নারী’ ক্ষেত্রে সিলেটের চা শ্রমিক কমলি রবিদাশ সম্মাননা পান।

এছাড়া, ‘নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী’ ক্যাটাগরিতে বরগুনার জাহানারা বেগম এবং ‘সমাজ উন্নয়নে অবদান’ রাখার ক্ষেত্রে খুলনার পাখি দত্তকে (তৃতীয় লিঙ্গ) জয়িতা সম্মাননা তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাঁচ নারী পেলেন জয়িতা সম্মাননা

সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪