ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু নিজেদের জ্বালানি সম্পদ থাকতে বিদেশ থেকে আমদানি কেন সীমান্তে হত্যা করে বন্ধুত্বের কথা বলে লাভ নেই: ভারতকে নাহিদ যশোরে রিভলবার, ৩ রাউন্ড গুলি ও গাজাসহ যুবক আটক যশোর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা অ্যাম্বুলেন্স চালককে এলজিইডি প্রকল্পে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা ব্যাংক খাতের লুটপাট: আলোচনায় ৬ ব্যক্তি ও শিল্পগোষ্ঠী

১০ সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১৫:০০ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওবাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের পর ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এরমধ্যে ৩টি সমঝোতা নবায়ন করা হয়েছে।

শনিবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠকে বসেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সমঝোতার বিষয়গুলো হলো:

বাংলাদেশ-ভারত ডিজিটাল পার্টনারশিপ, ইন্ডিয়া-বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি।

এছাড়া স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন, ভারতের ইন-স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা, সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা।

অন্যগুলো হলো- দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন, মৎসম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন, কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়েলিংটন-ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা।

এর আগে শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। তার আগে ভারতের রাষ্ট্রপতি ভবনে যান শেখ হাসিনা। সেখানে তাকে রাজকীয় সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১০ সমঝোতা স্মারক সই

সংবাদ প্রকাশের সময় : ০২:১৫:০০ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪