ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ

বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ৬ লাখ টাকা ছিনতাই

মাহবুব বিশ্বাস, বরগুনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিকাশ ব্যবসায়ী আবুল কাসেম মোল্লাকে কুপিয়ে হত্যা করে ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে সন্ত্রাসীরা। ঘটনা ঘটেছে বরগুনা জেলা আমতলী উপজেলার কলাগাছিয়া এলাকায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, আমতলী উপজেলার কলাগাছিয়া বাজারের বিকাশ ব্যবসায়ী আবুল কাসেম মোল্লা (২৫) বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ীতে আসছিল। ওই সময় বাড়ীর সামনে ধারালে অন্ত্রধারী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে নগদ টাকা ছিনতাই করে নেয়। পরে তাকে ধান খেতে ফেলে রেখে যায়। ছেলের বাড়ী ফিরতে বিলম্ব হওয়ায় মা রাহিমা বেগম তাকে খুঁজতে থাকে। পরে ধান খেতে মোবাইলের আলো দেখে মা ও তার মামাতো ভাই সাইদুল ঘটনাস্থলে যায়। পরে তারা তাকে রক্তাক্তাবস্থায় দেখতে পায়। স্বজনরা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। শুক্রবার দুপুরে নিহত আবুল কাসেমের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করা হয়েছে।

এদিকে এ হত্যাকান্ডের ঘটনার বিচার দাবীতে শুক্রবার বিকেলে কলাগাছিয়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। নিহত আবুল কাসেম কলাগাছিয়া এলাকার নুর উদ্দিন মোল্লার ছেলে।

নিহত আবুল কাসেমের মামাতো ভাই সাইদুল ইসলাম বলেন, আমার ভাই আবুল কাসেম গতকাল পটুয়াখালী ব্যাংক থেকে ছয় লক্ষ টাকা উত্তোলন করেছেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে ওই টাকা নিয়ে বাড়ী ফিরছিল। পথিমধ্যে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনতাই করে নিয়েছে।

নিহতের মা রাহিমা বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মোর পোলাডারে সন্ত্রাসীরা কোপাইয়া হত্যা হরছে । মুই এইয়ার বিচার চাই।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ৬ লাখ টাকা ছিনতাই

সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪