ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাড়ুর নাম করে কুরিয়ারে এলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি প্রিয়জন-প্রয়োজন, বাস্তবতা ও সম্পর্ক রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসলের ক্ষতি, পরিবেশ অধিদপ্তরে অভিযোগ ২১ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট দিল জামায়াত শান্তিরক্ষীরা সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন: প্রধানমন্ত্রী এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন আ’ লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

ধর্মীয় অনুষ্ঠানে পদদলনে মৃত্যুর মিছিল

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ২৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তর প্রদেশের হাথরস জেলায় ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে এই পর্যন্ত ১০৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার সিকান্দ্রা রাউ এলাকার রতি ভানপুর গ্রামে তাঁবুতে এক ধর্মপ্রচারক তার অনুগামীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠান শেষ হলে তাঁবু থেকে বের হওয়ার সময় শুরু হয় ঠেলাঠেলি। আর এতেই মৃত্যু হয় ১০৭ জনের।

bb 1

এদিকে, মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রীও এনিয়ে শোকবার্তা জানিয়েছেন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয় প্রশাসন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভিড়ের চাপে মারা গেছে মহিলা ও শিশুরাও।

dd 3

এর আগে, ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর যে হাথরাসের এক দলিত কিশোরীর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিলো গোটা দেশ। মঙ্গলবার (২ জুলাই) সেই হাথরাসের রতিভানপুরে শিবপুজোর সৎসঙ্গ অনুষ্ঠান ছিলো। যেখানে যোগ দিয়েছিলেন শত শত ভক্ত। অনুষ্ঠান শেষ হতেই বিশৃঙ্খলা তৈরি হয়। হুড়োহুড়ির মধ্যে অনুষ্ঠানস্থল থেকে বেরনোর চেষ্টা করেন অনেকে। তখনই ভিড়ে পদপিষ্ট বহু মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৭ জনের।

aa 2

জেলাশাসক আশিস কুমার জানান, তার কাছে এখন পর্যন্ত ৬০ জনের মৃত্যুর খবর রয়েছে। মৃতদের মধ্যে নারী এবং শিশুরা রয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে। দেশটির পুলিশের তরফে জানানো হয়, হাথরাসের মুঘলাগড়ি গ্রামে এক স্থানীয় ধর্মগুরুর ‘সৎসঙ্গে’ দুর্ঘটনা ঘটেছে। ঠিক কীভাবে এমনটা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

হাথরসের ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ ঘটনায় একটি তদন্ত কমিটি ঘঠনের নির্দেশ দিয়েছেন তিনি। ওই কমিটির নেতৃত্ব দেবেন আগ্রা কমিশনারেটের ডিজিপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্মীয় অনুষ্ঠানে পদদলনে মৃত্যুর মিছিল

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪