ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

এমপি আনার হত্যা: গোয়েন্দা নজরদারিতে আরও ৭ জন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আরও ৭ জন গোয়েন্দা পুলিশের নজরদারিতে রয়েছেন। তারা আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনের ঘনিষ্ঠজন।

তথ্যমতে, রাজধানীর গুলশানে এমপি আনারের ফ্ল্যাটে তাদের যাতায়াতের ভিডিও ফুটেজ পাওয়া গেছে। এমপি আনার হত্যার আগে ও পরে তারা ফ্ল্যাটে একাধিকবার বৈঠক করেছেন বলে ধারণা ডিবি পুলিশের। ওই ফ্ল্যাটের বাইরের ফুটেজে দেখা গেছে, চলতি বছরের ২০ মে রাত ১টা ২৫ মিনিট ৫৬ সেকেন্ডের দিকে ফ্ল্যাটের ফটকের সামনে পায়চারি করছেন শাহীন।

এর এক মিনিট পর ফ্ল্যাট থেকে বের হতে দেখা যায় শাহীনের বান্ধবী চেলসি চেরী ওরফে আরিয়াকে। তার সাথে ছিলো বাসার কাজের ছেলে। এ সময় আরিয়ার হাতে ট্রলি ও ভ্যানেটি ব্যাগ দেখা যায়। আরিয়াও আনার হত্যা মামলার আসামিদের একজন।

উল্লেখ্য, চলতি বছরের ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার। এরপর তার খোঁজ পাওয়া না গেলে গত ১৮ মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন এমপি আনারের পরিচিত ও ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। কলকাতার একটি ফ্ল্যাটে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে ২২ মে জানায় ভারতীয় পুলিশ। এরপর থেকেই একর পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এমপি আনার হত্যা: গোয়েন্দা নজরদারিতে আরও ৭ জন

সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪