ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

ডেঙ্গুতে আক্রান্ত হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও এক হাজার ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ১২০ জনে। এই মৃত্যু হয়েছে একজনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে। মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ২৪২ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ১৫১ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ১৭১ জন, রাজশাহী বিভাগে ৭৪ জন,চট্টগ্রাম বিভাগে ১৩৭ জন, খুলনা বিভাগে ১৪০ জন, বরিশাল বিভাগে ৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন,  রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮২ হাজার ১২০ জন। এরমধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মারা যাওয়া ৪২২ জনের মধ্যে ৫০ দশমিক ৫০ শতাংশ নারী এবং ৪৯ দশমিক ৫০ শতাংশ পুরুষ।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন। এছাড়া ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে ২ লাখ ১১ হাজার ১৭১ জন।

২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয় এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডেঙ্গুতে আক্রান্ত হাজারের বেশি

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪