ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় সমালোচনা, প্রত্যাহার সচিব শ্রমিক আন্দোলন ঘিরে অর্থায়নের অভিযোগ, তালিকায় ১২ শিল্প গ্রুপ টিকা না কেনায় হামের প্রকোপ: ইউনূস সরকারের দায় নির্ধারণে তদন্ত ৮৩০ পর্যটক নিয়ে ‘এমভি বার আউলিয়া’র যাত্রা পর্যটকদের নিরাপত্তা কতটা নিশ্চিত কক্সবাজারের হোটেলগুলোতে? ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান

ঢাবিতে ছাত্র রাজনীতি চলবে কীভাবে, পরামর্শ দিতে বিশেষ কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন বিষয়ে প্রধান অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদানের জন্য খ্যাতিমান ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই কমিটিতে সুপ্রীম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল মতিন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জেড.এন. তাহমিদা বেগম, বাংলা একাডেমির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা।

এই কমিটি প্রয়োজনে আরও ৩ জন সদস্যকে কো-অপট করতে পারবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তারা যে সুপারিশ-পরামর্শ দেবে তা বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্যালোচনা করে পরবর্তীতে রাজনীতি কীভাবে চলবে সেটি নির্ধারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাবিতে ছাত্র রাজনীতি চলবে কীভাবে, পরামর্শ দিতে বিশেষ কমিটি

সংবাদ প্রকাশের সময় : ০১:১১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪