সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজশাহী ব্যুরো ও গোদাগাড়ী প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিসের মোড় এবং রাজাবাড়িহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মর্জিনা খাতুন (৫০), মনিরুল ইসলাম (৫০) ও মিলন আলী (৩৮)। এরমধ্যে মনিরুল ইসলাম ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তার অটোরিকশার যাত্রী ছিলেন মিলন আলী।
গোদাগাড়ী থানার ওসি আতাউর রহমান জানান, বুধবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মর্জিনা খাতুন। রাজাবাড়িহাট এলাকায় একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মর্জিনা নিহত হন।
অপরদিকে, একইদিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের ফায়ার সার্ভিসের মোড়ে অটোরিকশা নিয়ে মহাসড়কে উঠছিলেন মনিরুল ইসলাম। এ সময় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে চালক মনিরুল ইসলাম ও যাত্রী মিলন আলী ঘটনাস্থলেই মারা যান।























