ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

দর্শকশূন্য মাঠে হবে পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শান মাসুদের দলের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে গেছে নাজমুল হোসেন শান্ত’র দল। সিরিজ়ের দ্বিতীয় টেস্ট হবে করাচিতে। তবে এ ম্যাচে থাকবে না দর্শক। দর্শকহীন স্টেডিয়ামে পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট আয়োজনের এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তারা।

রাওয়ালপিণ্ডিতে হবে সিরিজ়ের প্রথম টেস্ট। ম্যাচ গ্যালারিতে বসে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু দ্বিতীয় টেস্ট দেখার সুযোগ নেই। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য লাহোরের গদ্দাফি-সহ পাকিস্তানের একাধিক স্টেডিয়াম সংস্কার শুরু হয়েছে। সংস্কার হচ্ছে করাচির জাতীয় স্টেডিয়ামও। আর এই সংস্কারের জন্য গ্যালারির কিছু অংশ বন্ধ রয়েছে। তাই দর্শকশূন্য স্টেডিয়ামে টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দিন দুয়েক আগে করাচি টেস্টের টিকিট বিক্রি সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশ করে পিসিবি। এরপর মঙ্গলবার (১৩ আগস্ট) করাচি টেস্টের টিকিট বিক্রি বন্ধের নির্দেশ দেয় পিসিবি কর্মকর্তারা। ক্রিকেটপ্রেমীদের নিরাপত্তার জন্য এ নির্দেশ বলে বিবৃতি দিয়ে জানায় পিসিবি কর্তৃপক্ষ। ম্যাচ শুরু হওয়ার কথা ৩০ অগস্ট থেকে। উল্লেখ্য, দুই দেশের প্রথম টেস্ট ২১ অগস্ট শুরু হবে।

এদিকে, ১৫ অক্টোবর থেকে করাচিতেই পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা । সেই ম্যাচ দর্শকেরা দেখতে পাবেন বলে আশা পিসিবি কর্তাদের। এরমধ্যে সংস্কারের কাজ শেষ হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শকশূন্য মাঠে হবে পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট

সংবাদ প্রকাশের সময় : ০৮:২১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪