ফরিদপুরে প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে
দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ফরিদপুরে এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে। সম্প্রতি সদর উপজেলার রাজবাড়ি রাস্তার মোড়ে স্বর্ণকমল মার্কেটে এই এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়। আউটলেটটি প্রাইম ব্যাংক পিএলসি’র ফরিদপুর শাখার অধীনে স্থানীয় চাচা-ভাতিজা এন্টারপ্রাইজ পরিচালনা করবে।
এজেন্ট ব্যাংকিং আউটলেটটির উদ্বোধন করেন প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রুখশানা আহমেদ মেহেবী । মূলত ব্যাংকের ডিস্ট্রিবিউশন চ্যানেলের সম্প্রসারণ এবং আরও বেশি কাস্টমারদের সেবা দেওয়ার লক্ষ্যে এই এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান মোহাম্মদ আমিনুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা।

























