ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা থাকছে না তৃতীয় শ্রেণি পর্যন্ত

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ২২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা আর থাকছে না। বৃহস্পতিবার (২১ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এই তথ্য জানিয়েছেন।

এ সময় তিনি সচিব বলেন, প্রাথমিকের তৃতীয় শ্রেণি পর্যন্ত প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক পরীক্ষা আর হবে না। দেশে চালু হওয়া নতুন শিক্ষা কারিকুলামে মূল্যায়নের পদ্ধতি ভিন্ন হবে। শিক্ষার্থীদের মূল্যায়ন হবে, তবে আগের মতো না। ধারাবাহিক মূল্যায়ন থাকবে।

এর আগে গত বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। প্রথম বছর নতুন এই শিক্ষাক্রম প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে শুরু হয়। এছাড়া গত জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষে শুরু হওয়া ওই তিন শ্রেণি ছাড়াও নতুন করে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে চালু হয় নতুন শিক্ষাক্রম।

নতুন শিক্ষাক্রম ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে বাস্তবায়িত হবে । নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের বড় অংশ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে (শিখনকালীন)। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরে তিনটি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হতো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা থাকছে না তৃতীয় শ্রেণি পর্যন্ত

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪