ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ ব্যাংকের ডিজিটাল সেবা বন্ধ, কবে পর্যন্ত ভোগান্তি?

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রযুক্তিগত উন্নয়ন ও কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে দেশের ৩০টি ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা। এর ফলে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তরসহ একাধিক লেনদেন করতে সমস্যায় পড়ছেন গ্রাহকরা।

ব্যাংকগুলো জানিয়েছে, ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে এসব সেবা বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই মাইগ্রেশন বা রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে সংশ্লিষ্ট সেবাগুলো স্বাভাবিক হতে পারে।

এটিএমসহ যেসব সেবা বন্ধ

কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত ৩০টি সরকারি, বেসরকারি ও বিদেশি ব্যাংকের এটিএম বুথের লেনদেনসহ বিভিন্ন ডিজিটাল সেবা এই সময়ে বন্ধ রয়েছে। এর মধ্যে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তর এবং বি/এফ/টি/এনসহ বিভিন্ন ধরনের লেনদেন রয়েছে।

ফলে প্রয়োজনের সময়ে টাকা তুলতে না পেরে অনেক গ্রাহককে ব্যাংকের শাখায় যেতে হচ্ছে। বিশেষ করে মাসের শুরুতে বেতন পাওয়ার সময় হওয়ায় শাখাগুলোতে বাড়তি চাপ তৈরি হয়েছে।

আগাম তথ্য না দেওয়ায় ভোগান্তি

পরিকল্পিতভাবে কয়েক দিনের জন্য সেবা বন্ধ রাখার ক্ষেত্রে সাধারণত দুই-তিন দিন আগে গ্রাহকদের জানানো উচিত। তবে অভিযোগ রয়েছে, অনেক গ্রাহকের মোবাইলে সেবা বন্ধের বার্তা এসেছে কার্যক্রম বন্ধ হওয়ার পর।

এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বিদেশে থাকা এমন গ্রাহকরা, যাদের কাছে দ্বৈত মুদ্রার কার্ড রয়েছে। দেশে থাকা গ্রাহকদেরও জরুরি সময়ে এটিএম থেকে টাকা তুলতে না পেরে বিড়ম্বনায় পড়তে হয়েছে।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিত রক্ষণাবেক্ষণ বা প্রযুক্তিগত পরিবর্তনের কারণে কয়েক দিন গ্রাহকসেবা ব্যাহত হলে আগেই তা জানানো ব্যাংক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ। এতে গ্রাহকরাও বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ পান।

‘সাময়িক কষ্ট হলেও আপগ্রেডেশন জরুরি’

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নে প্রযুক্তিগত সুবিধা ও নিরাপত্তা অবকাঠামো শক্তিশালী করা জরুরি। সেবার মান ও নিরাপত্তা নিশ্চিত করতে আপগ্রেডেশন প্রয়োজন হলেও এর কারণে সাময়িক কিছু ভোগান্তি হচ্ছে।

সময় বাছাইয়ে সতর্ক হওয়ার পরামর্শ

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ব্যাংকগুলোর উচিত ছিল এমন সময় বেছে নেওয়া, যখন গ্রাহকদের ভোগান্তি তুলনামূলক কম হয়।

তার মতে, যে ব্যাংকগুলো বর্তমানে সিস্টেম মাইগ্রেশন বা সংশ্লিষ্ট প্রযুক্তিগত কাজ করছে, তাদের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বা বন্ধ রয়েছে।

কবে স্বাভাবিক হবে সেবা?

ব্যাংকগুলোর নির্ধারিত সূচি অনুযায়ী, ১০ অক্টোবর দুপুর ১২টার মধ্যে কিউ-ক্যাশের সংশ্লিষ্ট সেবাগুলো স্বাভাবিক হওয়ার কথা। তবে প্রযুক্তিগত কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে কিছু সেবা তার আগেও চালু হতে পারে।

এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গ্রাহকদের বিকল্প লেনদেন ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩০ ব্যাংকের ডিজিটাল সেবা বন্ধ, কবে পর্যন্ত ভোগান্তি?

সংবাদ প্রকাশের সময় : ১২:০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬