সংবাদ শিরোনাম ::
এশিয়ান গেমসে যোগ দিতে জাপান গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৬ সেপ্টেম্বর) চার দিনের সরকারি সফরে তিনি জাপান গেছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরকালে তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টেও উপস্থিত থাকবেন। পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
চার দিনের সফর শেষে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।





















