ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চলতি বছরেই ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রসঙ্গে তারেক রহমান বলেন, এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, বৈশ্বিক পরিস্থিতিরও প্রভাব রয়েছে। সংকট কাটাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। দেশের ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানেরও চেষ্টা চলছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তেল ও বিদ্যুতের মতো গ্যাস নিয়েও একটি অসাধু চক্র অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই অবৈধভাবে ব্যক্তিস্বার্থে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, অতীতে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহারের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে কেউ রাষ্ট্রের সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।

দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা অবৈধ ও অন্যায় কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মসজিদ-মন্দিরে অনুদান

অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদের প্রতিনিধিদের হাতে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ওই এলাকার ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চলতি বছরেই ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬