ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কচু ক্ষেতে গাঁজা চাষ, আড়াই কেজি গাছসহ গ্রেফতার ১

মির্জা তুষার আহমেদ, নওগাঁ
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Oplus_16908288

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর মান্দায় কচু ক্ষেতের ভেতর অভিনব কায়দায় রোপণ করা একটি বিশালাকার গাঁজার গাছসহ শ্রী নিতাই কুমার মন্ডল (৪৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল

শনিবার (৩০ মে) রাতে উপজেলার রামনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা গাছটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম। গ্রেফতারকৃত নিতাই কুমার মন্ডল ওই গ্রামের নন্দ কুমারের ছেলে।

জেলা পুলিশ জানায়, জেলাজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি আভিযানিক দল মান্দা থানা এলাকায় অবস্থান করছিল। রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রামনগর গ্রামে এক ব্যক্তি তার কচু ক্ষেতের আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য গাঁজার গাছ রোপণ করে গোপনে সেটির পরিচর্যা ও উৎপাদন করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি তাৎক্ষণিকভাবে রামনগর গ্রামের ওই ক্ষেতে ঝটিকা অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে চাষী নিতাই কুমার মন্ডলকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত স্থানীয় লোকজনের সামনে কচু ক্ষেত থেকে উপড়ে ফেলে আড়াই কেজি ওজনের নিষিদ্ধ গাঁজার গাছটি উদ্ধার ও জব্দ করে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, বসতবাড়ির পাশে ঘন কচু ক্ষেত থাকায় বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না যে সেখানে গাঁজার চাষ হচ্ছে। অভিনব এই পন্থা অবলম্বন করে দীর্ঘদিন ধরে মাদক উৎপাদন করা হচ্ছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এমন কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কচু ক্ষেতে গাঁজা চাষ, আড়াই কেজি গাছসহ গ্রেফতার ১

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬