ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনায় ভৈজ্যতেল বাড়তি দামে বিক্রয়ের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু সান্তাহারে সংঘর্ষের ঘটনায় যান চলাচল বন্ধ, পুলিশি নিরাপত্তা জোরদার জয়পুরহাটে অবৈধভাবে তেল মজুদ করায় জরিমানা প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে সংরক্ষিত নারী আসনে বিএনপি ও জামায়াত জোটের কার কত আসন? সারা দেশে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট, ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও

টিউলিপদের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১৬ এপ্রিল

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগের মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ১৬ এপ্রিল এ শুনানি অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ স্থানান্তরের আদেশ দেন এবং একইসঙ্গে অভিযোগ গঠনের দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, আসামিদের আদালতে হাজিরার জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মামলাটি বিচার উপযোগী হওয়ায় অন্য আদালতে স্থানান্তর করা হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি আদালত এই মামলার অভিযোগপত্র আমলে নেন এবং ওই দিনই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চান। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। এরপর ৮ মার্চ বিজি প্রেস থেকে তাদের আদালতে হাজিরার নির্দেশে গেজেট প্রকাশ করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল করেন এবং পরে সেটি নিজেদের নামে রেজিস্ট্রি করেন।

এই ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

পরবর্তীতে শাহ খসরুজ্জামান তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করলে আদালত তিন মাসের জন্য তদন্ত স্থগিত করেন। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ পায়। তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

উল্লেখ্য, এর আগেও প্লট বরাদ্দে জালিয়াতির পৃথক তিন মামলায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ডের রায় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিউলিপদের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১৬ এপ্রিল

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬