হরমুজ় অবরোধ খুলতে ৪৮ ঘণ্টার সময়
ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, পাত্তা দিচ্ছে না ইরান
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ় প্রণালী অবরোধ তুলে না দিলে “নরকে পাঠানোর” হুমকি দিয়েছেন। তিনি মার্কিন সময় মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার মধ্যে হরমুজ় খুলতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন, যা ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত প্রযোজ্য।
ট্রাম্পের হুঁশিয়ারি ছিল কড়া: “ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালিয়ে ধ্বংস করে দেবে আমেরিকা। যদি দ্রুত বোঝাপড়ায় না আসে, সব উড়িয়ে দেবে এবং তেলের দখল নেবে।”
তবে ইরান এই হুমকিকে গুরুত্ব দিচ্ছে না। দেশটির সেন্ট্রাল মিলিটারি কমান্ডের জেনারেল আলিয়াবাদি ট্রাম্পকে ভীত ও ভারসাম্যহীন উল্লেখ করে কটাক্ষ করেছেন। পাশাপাশি, ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জ়োলফাঘারি জানিয়েছেন, “যদি সংঘাত বাড়ে, পুরো পশ্চিম এশিয়া নরকে পরিণত হবে।”
রোববারও তেহরান কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিনের মতো স্থানে হামলা চালিয়েছে। ইরান জানিয়েছে, অসামরিক স্থানে হামলা হলে তারা আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট স্থানে পাল্টা হামলা চালাবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের হুঁশিয়ারি মূলত ইরানের বেপরোয়া মনোভাবের প্রতিক্রিয়া। তবে ইরান আলোচনার টেবিলে বসবে কিনা, তা এখনো স্পষ্ট নয়।





















