ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ছয় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ জাল সনদধারী শিক্ষক শনাক্তে উদ্যোগ, নিয়োগে এনটিআরসিএ বাধ্যতামূলক ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডা গড়াল সংঘর্ষে, ঢামেকে জরুরি বিভাগ বন্ধ পাবনায় ভৈজ্যতেল বাড়তি দামে বিক্রয়ের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু সান্তাহারে সংঘর্ষের ঘটনায় যান চলাচল বন্ধ, পুলিশি নিরাপত্তা জোরদার

হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ এপ্রিল) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীন গোবিন্দপুর বিওপি’র একটি টহল দল ভোর আনুমানিক ৪টা ২৫ মিনিটে বিশেষ অভিযান চালায়। এ সময় হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৬/৭-আর থেকে প্রায় ৩০০ গজ ভেতরে তাতপাড়া গ্রাম এলাকায় মালিকবিহীন অবস্থায় ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল (স্কাফ সিরাপ) উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা অভিযান টের পেয়ে পালিয়ে যায়। তাদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬