ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ছয় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ জাল সনদধারী শিক্ষক শনাক্তে উদ্যোগ, নিয়োগে এনটিআরসিএ বাধ্যতামূলক ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডা গড়াল সংঘর্ষে, ঢামেকে জরুরি বিভাগ বন্ধ পাবনায় ভৈজ্যতেল বাড়তি দামে বিক্রয়ের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু সান্তাহারে সংঘর্ষের ঘটনায় যান চলাচল বন্ধ, পুলিশি নিরাপত্তা জোরদার

ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে

এইচএসসির ফরম পূরণে সুযোগ না পেয়ে ২২ শিক্ষার্থীর আত্মহত্যার হুমকি

মাসুদ রানা,পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ না পেয়ে ২২ শিক্ষার্থী চরম হতাশা প্রকাশ করেছেন।

কলেজ সূত্রে জানা যায়, নির্বাচনী পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ায় এসব শিক্ষার্থীকে ফরম পূরণের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। এক বিষয়ে অকৃতকার্যদের সুযোগ দেওয়া হলেও দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নিতে বলা হয়। এতে ২৪ জন অংশ নিয়ে মাত্র ২ জন উত্তীর্ণ হওয়ায় বাকিরা ফরম পূরণের সুযোগ হারান।

এ পরিস্থিতিতে গত মঙ্গলবার শিক্ষার্থীরা কলেজে অবস্থান কর্মসূচি পালন করে ফরম পূরণের দাবি জানায়। এ সময় হতাশা থেকে আত্মহত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে শিক্ষার্থীরা উপজেলা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সমাধান না হওয়ায় তারা চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছেন না।

শিক্ষার্থীদের অভিযোগ, সমস্যার সমাধানের বদলে তাদের নিরুৎসাহিত করা হয়েছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, শিক্ষার্থীদের বিষয়টি বুঝিয়ে আগামী বছর পরীক্ষায় অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে

এইচএসসির ফরম পূরণে সুযোগ না পেয়ে ২২ শিক্ষার্থীর আত্মহত্যার হুমকি

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬