ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ছয় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ জাল সনদধারী শিক্ষক শনাক্তে উদ্যোগ, নিয়োগে এনটিআরসিএ বাধ্যতামূলক ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডা গড়াল সংঘর্ষে, ঢামেকে জরুরি বিভাগ বন্ধ পাবনায় ভৈজ্যতেল বাড়তি দামে বিক্রয়ের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু সান্তাহারে সংঘর্ষের ঘটনায় যান চলাচল বন্ধ, পুলিশি নিরাপত্তা জোরদার

হামের প্রকোপে স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের সংক্রমণ না কমা পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে বাংলাদেশ হাইকোর্ট-এ রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পূর্ণিমা জাহান সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। এতে হামের কারণে সাম্প্রতিক সময়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিটে বলা হয়েছে, হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।

এছাড়া টিকাদান কার্যক্রমে ঘাটতি, টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে ব্যর্থতা, স্বাস্থ্যসেবা ও জরুরি সাড়ায় দুর্বলতার বিষয়গুলো সংবিধান লঙ্ঘনের শামিল বলেও উল্লেখ করা হয়েছে।

রিটে আরও যেসব নির্দেশনা চাওয়া হয়েছে:

দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি গ্রহণ
টিকা, সিরিঞ্জ ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ নিশ্চিত করা
সারা দেশে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, বিশেষায়িত ইউনিট ও আইসিইউ প্রস্তুত রাখা

জানা গেছে, আজই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামের প্রকোপে স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

সংবাদ প্রকাশের সময় : ০২:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬