ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে গাছে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের গৌরনদীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিলকিস বেগম (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে উপজেলার উত্তর চাঁদশী গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিলকিস ওই গ্রামের মাইনুল গাজীর স্ত্রী ও তিন সন্তানের জননী।

স্থানীয়রা জানিয়েছেন-সোমবার রাতে মাইনুলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। ধারনা করা হচ্ছে স্বামীর সঙ্গে অভিমান করে রাতের কোন এক সময়ে গলায় ফাঁস দিয়েছে বিলকিস। নিহতের আপন চাচাতো ভাই রাব্বি হাসান সহ পরিবারের একাধিক সদস্যরা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন যাবত বিলকিসের ওপর অত্যাচার-নির্যাতন করে আসছিলো স্বামী মাইনুল গাজী।

সর্বশেষ সোমবার রাতে বিলকিসকে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এবিষয়ে জানতে বিলকিসের স্বামী মাইনুলের ০১৭৭-০০০২০৬০ নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

তবে অভিযোগ অস্বীকার করে নিহতের শশুর আলতাফ গাজী জানিয়েছেন-রাতে শুনেছি আমার ছেলের সঙ্গে সামান্য বিষয় নিয়ে পুত্রবধুর মনোমালিন্যে হয়েছে। ওই ঘটনার জেরধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পুত্রবধু বিলকিস।

গৌরনদী মডেল থানার এসআই আলাউদ্দিন জানিয়েছেন-খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে গাছে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬