সংবাদ শিরোনাম ::
এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়ায় ভোটকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)। এ ঘটনার পাশাপাশি নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে বিক্ষোভ-মিছিলের ডাক দিয়েছে দলটি।
শনিবার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, শাপলা প্রতীকে ভোট দেওয়ার কারণে হাতিয়ায় তিন সন্তানের এক জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে সারা দেশে নির্বাচন-পরবর্তী হত্যা, দখল ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।
ঘোষণা অনুযায়ী, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মহানগরের সব ইউনিটের নেতাকর্মী এবং কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

























