ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়ের দু’দিন পর নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ

মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার-৪, শ্রীমঙ্গল–কমলগঞ্জ আসনে বিজয়ের মাত্র দুই দিনের মাথায় ধানের শীষের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) নিজ হাতে শুরু করেছেন নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ কার্যক্রম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শ্রীমঙ্গল–হবিগঞ্জ সড়কের লালবাগ ও সবুজবাগ এলাকায় তিনি নিজেই পোস্টার খুলে এ কার্যক্রমের শুরু করেন। একই সঙ্গে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় পোস্টার ও ব্যানার অপসারণের জন্য সকলকে আহ্বান জানান তিনি।

এবিষয়ে হাজী মুজিব বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এই এলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসেন। তাই এলাকার সৌন্দর্য অক্ষুণ্ণ রাখতে তিনি নিজ উদ্যোগে পোস্টার ও ব্যানার অপসারণ শুরু করেছেন এবং দলীয় কর্মীদেরও একইভাবে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত পর্যটন অঞ্চল গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিজয়ের দু’দিন পর নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬