ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে বসন্তের রঙে রাঙা দেশ সংসদে নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ বিরোধী ভূমিকার প্রতিশ্রুতি জামায়াতের ২৯৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ নওগাঁয় ফোরলেন সড়ক ও আধুনিক স্টেডিয়ামের প্রতিশ্রুতি এমপি ধলুর হাসিনার প্রত্যর্পণ দাবি: অভ্যন্তরীণ রাজনীতি থেকে কূটনৈতিক সমীকরণের নতুন পরীক্ষা ফলাফলে কারচুপি, রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির হামলা-সহিংসতা বন্ধের আহ্বান জামায়াত আমিরের পাবনা-৩, ৪ আসন ভোট পুনরায় গণনার দাবিতে ডিসি‌‌ অফিস ঘেরাও বিরোধীদলীয় সমর্থকদের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলা, প্রতিবাদ শিবিরের ফোনালাপে কুশল বিনিময় করলেন অমিত ও কাদের

সংসদে নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ বিরোধী ভূমিকার প্রতিশ্রুতি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামী জাতীয় সংসদে দায়িত্বশীল, নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান নির্বাচনী প্রচারে যুক্ত স্বেচ্ছাসেবক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে অনেকেই ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের সাহস দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে।

তিনি বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে অনেকের মধ্যে হতাশা থাকলেও দলের প্রচেষ্টা বৃথা যায়নি। এবার ৭৭টি আসনে জয় পেয়ে সংসদে দলের উপস্থিতি প্রায় চারগুণ বেড়েছে এবং একটি শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে জামায়াত।

রাজনীতির পরিবর্তনশীল বাস্তবতার কথা উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতি দীর্ঘমেয়াদি পথচলা। জনগণের আস্থা অর্জন, ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়াই দলের লক্ষ্য।

জামায়াত আমির আরও জানান, দল সামগ্রিক নির্বাচনী ফলাফলকে স্বীকৃতি দিচ্ছে এবং আইনের শাসনের প্রতি সম্মান জানাচ্ছে। তিনি বলেন, একটি নির্বাচন নয়—গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনই তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য।

সরকারকে জবাবদিহির মধ্যে রেখে জাতীয় উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার পাশাপাশি নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি দলের অঙ্গীকার অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংসদে নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ বিরোধী ভূমিকার প্রতিশ্রুতি জামায়াতের

সংবাদ প্রকাশের সময় : ১০:১৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬