ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আটঘরিয়ায় হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার আটঘরিয়ায় বিএনপির অফিস ভাংচুর ও এক সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দেবোত্তর ইউনিয় বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার(১৩ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে আটঘরিয়ার শ্রীকান্তপুর গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রাত ১২ টার দিকে অর্তকিতে ২০/৩০ জনের জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি অফিস ভাংচুর করে পরে তারা ধানের শীষ প্রতিকে নির্বাচন করায় আব্দুল লতিফের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।

সংবাদ সম্মেলনে এ ঘটনার সাথে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবী জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রবিউল ইসলাম রবি, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলাল, দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার রাঙা,

বিএনপি নেতা আরিফ হোসেন, গ্রামবাসীর পক্ষ থেকে মোনায়েম খান, মুরশিদ আলম খান, রাসেল আহম্মেদ প্রমুখ।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আটঘরিয়ায় হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬