ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-৩ আসনে বড় ব্যবধানে জাহিদুরের জয়

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ। তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ৮৮৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে রাণীশংকৈল উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতিজা বেগম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে রাত ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাছবীর হোসেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, জাহিদুর রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটসমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী–র প্রার্থী মিজানুর রহমান মাস্টার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৭৬৭ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৪১ হাজার ১২০।

এ ছাড়া লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি–র প্রার্থী হাফিজউদ্দিন আহমদ পেয়েছেন ২৬ হাজার ৯৩৪ ভোট। তিনি তৃতীয় অবস্থানে রয়েছেন। এ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

১২৮টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফলে দেখা যায়, রাণীশংকৈল উপজেলার ৫২টি কেন্দ্রে জাহিদুর রহমান পেয়েছেন ৫০ হাজার ৮৯০ ভোট এবং পীরগঞ্জ উপজেলার ৭৬টি কেন্দ্রে পেয়েছেন ৮০ হাজার ৯৪৭ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট গণনা শেষে পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার পর থেকেই ধানের শীষের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। বিভিন্ন স্থানে মিছিল ও আনন্দ সমাবেশের মাধ্যমে বিজয় উদ্‌যাপন করেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁও-৩ আসনে বড় ব্যবধানে জাহিদুরের জয়

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬