ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংখ্যালঘু সম্প্রদায়ের চার প্রার্থী জয়ী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকে চারজন প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।

ঢাকা-৩ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহীনুর ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।

মাগুরা-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট।

বান্দরবান আসনে বিএনপির প্রার্থী সাচিং প্রু ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির আবু সাঈদ মো. সূজা উদ্দীন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।

রাঙ্গামাটি আসনে বিএনপির দীপেন দেওয়ান ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ৩১ হাজার ২২২ ভোট পান।

এবারের নির্বাচনে বিএনপি সংখ্যালঘু সম্প্রদায় থেকে ছয়জনকে মনোনয়ন দিয়েছিল, যার মধ্যে চারজন জয়ী হয়েছেন। বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনে দলের দুই প্রার্থী পরাজিত হয়েছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একজন করে সংখ্যালঘু প্রার্থী দিলেও তারা কেউ বিজয়ী হতে পারেননি।

নির্বাচনে মোট অন্তত ৭৯ জন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২২টি রাজনৈতিক দল ৬৭ জনকে মনোনয়ন দেয় এবং স্বতন্ত্র হিসেবে অংশ নেন আরও ১২ জন প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংখ্যালঘু সম্প্রদায়ের চার প্রার্থী জয়ী

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬