সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

পটুয়াখালী প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৪ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি রেজাউল করিম ওরফে কাজল মৃধা, যিনি কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে পৌরশহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রসংলগ্ন এলাকা থেকে ব্যাগভর্তি নগদ টাকাসহ তাকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বিএনপি নেতা হিসেবে দাবি করা হলেও তার ফেসবুক পরিচিতিতে স্বেচ্ছাসেবক দলের পদ উল্লেখ রয়েছে।
ওসি রবিউল ইসলাম জানান, আটক সংক্রান্ত বিষয়টি তিনি অবগত আছেন। তবে এখনো তাকে থানায় হস্তান্তর করা হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



















