ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাকাসহ জামায়াত আমির বেলালকে পরিবারের কাছে হস্তান্তর

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে জব্দ করা টাকাসহ পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। বুধবার রাতে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এর আগে দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউ-১ এ চিকিৎসা নেওয়ার পর সেখান থেকে তাকে পরিবারের কাছে পাঠানো হয়।

হাসপাতালের সিসিইউ-১ এর নার্সিং ইনচার্জ সোহেলা পারভীন জানান, বুধবার বিকেলে তাকে ভর্তি করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, বেলাল উদ্দিন ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুরে পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার ব্যাগ তল্লাশি করা হয়। পরে গণনা করে সেখানে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাকাসহ জামায়াত আমির বেলালকে পরিবারের কাছে হস্তান্তর

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬