জাতির উদ্দেশে ভাষণ
ভোটদান শুধুই অধিকার নয়, দায়িত্বও: সিইসি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
সিইসি বলেন, “নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়; বরং দায়িত্ব। আশা করি সবাই দায়িত্বশীলভাবে এটি পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহবান; শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল হবেন।”
তিনি ভোটারদের উৎসাহিত করে বলেন, “ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক বিষয়। উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসুন, পছন্দের প্রার্থীকে ভোট দিন এবং জয়-পরাজয় মেনে নিন।”
সিইসি আরও বলেছেন, ভোটার, প্রার্থী, কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে নির্বাচন সফল করতে সহযোগিতা করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, “আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব।”



















