ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দরে আটক জামায়াত নেতা বেলালের কাছে মিলল ৭৪ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০১:২২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের কাছ থেকে উদ্ধার করা নগদ অর্থ গণনায় ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

ওসি জানান, বেলাল উদ্দিনের কাছ থেকে জব্দ করা নগদ অর্থ গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া যায়। তবে এটি তাঁর ব্যবসায়িক লেনদেনের টাকা বলে দাবি করেছেন বেলাল। টাকা জব্দ করা হবে কি না, সে বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বেলাল অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় তাঁকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাঁর কাছে প্রায় ৫০ লাখ টাকা থাকার তথ্য পাওয়া গেলেও পরে গণনায় প্রকৃত অঙ্ক ৭৪ লাখ টাকা পাওয়া যায়।

বিমানবন্দর সূত্র জানায়, অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে নিয়মিত তল্লাশির সময় তাঁর ব্যাগ ও দেহে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

একটি ভিডিওতে বেলাল উদ্দিন নিজেকে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকার বাসিন্দা ও শালন্দা কলেজের শিক্ষক হিসেবে পরিচয় দেন। তাঁর ভাষ্য, উদ্ধার হওয়া অর্থ গার্মেন্টস ব্যবসার লেনদেনের টাকা।

‘নাটক সাজানোর’ অভিযোগ জামায়াতের

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নগদ টাকাসহ আটকের ঘটনায় ‘নাটক সাজানোর’ অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, নেতাদের প্রশ্নবিদ্ধ করতেই ঘটনাটি নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ অভিযোগ করেন।

তিনি বলেন, সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হলেও এর আগে ঢাকার বিমানবন্দরেই তাঁর সঙ্গে নগদ টাকা থাকার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। অভ্যন্তরীণ ফ্লাইটে এভাবে টাকা বহনে কোনো বাধা নেই উল্লেখ করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক অনাপত্তিপত্রও দিয়েছিলেন। এরপরও ‘খারাপ উদ্দেশ্যে’ ঘটনাটিকে ভিন্নভাবে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জুবায়ের আরও বলেন, বেলাল উদ্দিন প্রধান ব্যবসায়িক প্রয়োজনে নিয়মিত যাতায়াত করেন। ব্যাংক বন্ধ থাকায় কিছু লেনদেনের জন্য তাঁর সঙ্গে নগদ অর্থ ছিল, যা স্বাভাবিক বিষয়।

তিনি দাবি করেন, সীমিত প্রবেশাধিকারযুক্ত বিমানবন্দরের মতো স্থানে ঘটনাটিকে অতিরঞ্জিত করে বিভিন্নভাবে প্রচার করা হয়েছে। মানসিক চাপের কারণে বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে সম্ভাব্য নির্বাচনী কারসাজি নিয়ে প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, একটি মহল এমন কর্মকাণ্ডের চেষ্টা করছে বলে তাদের আশঙ্কা রয়েছে। এ ধরনের অপচেষ্টা থেকে সংশ্লিষ্টদের সরে আসার আহ্বানও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফ উদ্দিন খালেদসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

সৈয়দপুরের ঘটনা বিচ্ছিন্ন নয়: বিএনপি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান আটকের ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছে বিএনপি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে অবৈধ অর্থ লেনদেন ঠেকাতে যখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে, তখন একটি জেলার শীর্ষ নেতা এত বিপুল পরিমাণ নগদ অর্থ কী উদ্দেশ্যে বহন করছিলেন—এটি স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিচ্ছে।

মাহদী আমিনের দাবি, ব্যবসা-বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকার পরও এত টাকা বহনের যৌক্তিকতা খুঁজতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। তাঁর ভাষায়, “সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই।”

তিনি আরও অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘনের এ ধরনের ঘটনা অনৈতিক প্রভাব বিস্তারের ইঙ্গিত দেয়। বিকাশ নম্বর সংগ্রহ করে আর্থিক প্রলোভন দেওয়া এবং বিভিন্ন কৌশলে ভোটারদের প্রভাবিত করার চেষ্টাও সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় মাহদী আমিন বলেন, বিএনপির জনপ্রিয়তায় একটি মহল বাধা সৃষ্টির চেষ্টা করছে। তিনি আগামীকাল বৃহস্পতিবার দেশব্যাপী বিএনপির কর্মসূচিতে নেতাকর্মী ও সমর্থকদের অংশ নেওয়ার আহ্বান জানান।

ব্রিফিংয়ে বিএনপির নেতা মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, অর্থ লেনদেনের বিষয়ে তাদের আগে থেকেই সন্দেহ ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি জোরদার করে যে ব্যবস্থা নিচ্ছে, তা ইতিবাচক হিসেবে দেখছেন তারা।

যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

বিমানের অভ্যন্তরীণ রুটে চলাচলে যেকোনো পরিমাণ অর্থ বহন করা যায় বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে আটক হন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। তিনি ইউএস বাংলার একটি ফ্লাইটে করে ঢাকা থেকে সৈয়দপুর গিয়েছিলেন।

তিনি বলেন, অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই। সৈয়দপুরে আটক জামায়াত নেতার সঙ্গে থাকা অর্থ বিষয়ে শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করলে তারা এতে অনাপত্তি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিমানবন্দরে আটক জামায়াত নেতা বেলালের কাছে মিলল ৭৪ লাখ টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৫:০১:২২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬