ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পারশে মাছের পোনাসহ ২৫ জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবন ও বলেশ্বর নদে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান পারশে মাছের পোনাসহ ২৫ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। জব্দ করা হয়েছে জেলেদের দুটি ইঞ্জিন চালিত ট্রলার ও আনুসঙ্গিক মালামাল। জব্দকৃত পারশে পোনার পরিমান প্রায় ৪০০কেজি।

বনবিভাগ সূত্রে জানা যায়, সেমাবার (৯ ফেব্রুয়ারি) গভীররাতে সুন্দরবনসংলগ্ন বলেশ^র নদে বগী ফরেস্ট স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসও) দিলিপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে একটি ট্রলার ও ১৫০ কেজি পারশে মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করেন।

এর আগে ওইদিন সন্ধ্যায় সুন্দরবনের কোকিলমনি এলাকা থেকে একটি ট্রলার ও ২৫০ কেজি পোনাসহ আরো ১৫ জেলেকে আটক করেন কোকিলমনি টহল ফাঁড়ির বনরক্ষীরা।

আটক জেলেদের মধ্যে ইমরান গাজী, গনি শেখ, সাহাবুদ্দিন শেখ, এনামুল শেখ, হাবিবুর শেখ, জুবায়ের মিস্ত্রী, সিরাজুল শেখ, আমিরুল শেখ, রহমান শেখ, মহাসিন মিস্ত্রিসহ ১০ জনের নাম জানা গেছে। এদের বাড়ি খুলনার দাকোপ ও পাইকগাছা এলাকায়।

বগী ফরেস্ট স্টেশনের এসও দিলীপ মজুমদার জানান, সোমবার রাত আনুমানিক ১২টার দিকে তারা বলেশ^র নদে নিয়মিত টহল দিচ্ছিলেন। এসময় সুন্দরবন থেকে অবৈধভাবে পারশে পোনা ধরে নিয়ে যাওয়ার সময় ১০ জেলেসহ একটি ট্রলার আটক করা হয়। ওই ট্রলার থেকে ১৫০ কেজি পারশে মাছের পোনা জব্দ করা হয়। মাছের পোনাগুলো রাতের আধারে পাইকগাছার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন জেলেরা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সকালে ট্রলার, মাছের পোনা এবং জেলেদের শরণখোলা রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, সোমবার বিকেলে ও দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে সুন্দরবনের কোকিলমোনি এবং বলেশ^র নদ থেকে দুটি ট্রলার বোঝাই ৪০০ কেজি পারশে মাছের পোনাসহ ২৫ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া পারশে মাছের পোনাগুলো সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পারশে মাছের পোনাসহ ২৫ জেলে আটক

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬