লক্ষ্মীপুরে ভোটার প্রভাবিত করতে অর্থ প্রদানের অভিযোগ দাঁড়িপাল্লার প্রার্থীর
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে ভোটারদের প্রভাবিত করতে বিএনপির কর্মীদের বিরুদ্ধে অর্থ বিতরণ ও নির্বাচনী আচরণ বিধি অমান্য করাসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
ড. রেজাউল করিম অভিযোগ করে বলেন চন্দ্রগঞ্জ থানাধীন রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরিচালক ও ইউনিয়ন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বাড়ি বাড়ি গিয়ে প্রকাশ্যে অর্থ বিতরণ করছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে ভোট কেনার উদ্দেশ্যে অর্থ দেওয়ার দৃশ্য প্রজেক্টরের মাধ্যমে সাংবাদিকদের দেখানো হয়।
এছাড়া লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের জহির কাউন্সিলর ও যুবদল নেতা তানভীর (মাজেদ)-এর বিরুদ্ধেও অর্থের বিনিময়ে ভোট নেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া দাঁড়িপাল্লার প্রার্থী ড. রেজাউল করিম আজ রাতেও সহিংসতার আশঙ্কা প্রকাশ করেন। এসব ঘটনায় নির্বাচন কমিশন ও রির্টানিং কর্মকর্তা কাছে অভিযোগ দায়ের করেছেন। এসময় জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমদ, জয়েন্ট সেক্রেটারী মহসিন কবির মুরাদ, নাছির উদ্দিন মাহমুদ, মমিন উল্যা পাটোয়ারী
























