ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় ডিবি পুলিশের অভিযানে পিস্তলসহ গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক দুইটি অভিযান চালিয়ে বিপুল পরিমানের আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা সুপারের কার্যালয়ে সংবাদ সন্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) ঈশ্বরদী উপজেলার পাকশী মেরিন পাড়ায় ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ সংলগ্ন একটি স্টোর রুমে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

এ সময় একটি বিদেশী এসএলআর,একটি বিদেশী রাইফেল, একটি একনলা বন্দুকসহ শাহিন নামের এক যুবককে আটক করে। আটককৃত শাহিনের দেওয়া তথ্যর ভিত্তিতে তার সহযোগী হযরত প্রামাণিক কে আটক করে।

একইদিন ডিবি পুলিশের অপর একটি দল আটককৃত মমিনুর ইসলাম খোকনের তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি

বিদেশী পিস্তল ও ৩১ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হযেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাবনায় ডিবি পুলিশের অভিযানে পিস্তলসহ গ্রেপ্তার ৩

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬