ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার সীমিত পরিসরে খোলা থাকবে যেসব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-পরবর্তী টানা ছুটির মধ্যেও আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের কয়েকটি ব্যাংকের নির্দিষ্ট শাখা সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএমএডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জ্বালানি তেল ডিলারদের অর্থ লেনদেনের সুবিধার্থে নিম্নোক্ত ব্যাংকের শাখা বা উপশাখা খোলা থাকবে—

পূবালী ব্যাংক পিএলসি: ফতুল্লা (নারায়ণগঞ্জ), খালিশপুর (খুলনা), পার্বতীপুর (দিনাজপুর), শাপলা চত্বর (রংপুর), আগ্রাবাদ (চট্টগ্রাম), চাঁদপুর প্রধান শাখা, ঝালকাঠি, বরিশাল, ভৈরব বাজার (কিশোরগঞ্জ) ও বড়ইকান্দি (সিলেট)।

উত্তরা ব্যাংক পিএলসি: খালিশপুর শাখা, খুলনা।

জনতা ব্যাংক পিএলসি: বাঘাবাড়ী ঘাট শাখা, সিরাজগঞ্জ।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি: বাঘাবাড়ী ঘাট শাখা, সিরাজগঞ্জ।

ওয়ান ব্যাংক পিএলসি: পার্বতীপুর উপশাখা, দিনাজপুর।

এর আগে বাংলাদেশ ব্যাংক ঘোষণা দেয়, নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারির সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় স্বাভাবিকভাবে টানা চার দিন ব্যাংক বন্ধ থাকার কথা ছিল। তবে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সীমিত আকারে এসব শাখা খোলা রাখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শনিবার সীমিত পরিসরে খোলা থাকবে যেসব ব্যাংক

সংবাদ প্রকাশের সময় : ১২:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬