ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মানুষ নির্ভয়ে বলতে পারছে না কাকে ভোট দিবো

মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশ বর্তমানে এক ধরনের ক্লান্তিকালে রয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও ঠাকুরগাঁও–৩ আসনের প্রার্থী মো. হাফিজউদ্দীন আহাম্মেদ বলেছেন, এই ক্লান্তিকালে যে ভোট হতে যাচ্ছে, সে ভোট সুষ্ঠু হবে কি না—তার কোনো নিশ্চয়তা নেই। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না, তা আজ গোটা দেশের মানুষসহ সারা বিশ্বের মানুষ দেখতে চায়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও–৩ আসনের রাণীশংকৈল উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

হাফিজউদ্দীন আহাম্মেদ বলেন, জাতীয় পার্টি সব সময় দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের কথা বলে এসেছে। আমার নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালে গোটা দেশের মানচিত্র বদলে দিয়েছিলেন। রাণীশংকৈল উপজেলাকে সর্বপ্রথম মডেল ও আদর্শ উপজেলা ঘোষণা করা হয়েছিল তাঁর হাত ধরেই, বলেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে মানুষ মুখ খুলে কথা বলতে পারছে না। ভোটের কোনো আমেজ নেই। মানুষ নির্ভয়ে বলতে পারছে না—কাকে ভোট দেবে। আমরা দেখতে চাই, জাতীয় পার্টিকে সমান সুযোগ দিয়ে নির্বাচন পরিচালনা করতে দেওয়া হচ্ছে কি না, যোগ করেন তিনি।

দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে হাফিজউদ্দীন আহাম্মেদ বলেন, জাতীয় পার্টি এমন একটি দেশ চায়, যেখানে মানুষ ভয়মুক্তভাবে কথা বলতে পারবে। দেশে চাঁদাবাজি থাকবে না, মানুষ বুক ফুলিয়ে নিজের মত প্রকাশ করতে পারবে। আজ দেশে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নেই। ছাত্ররা আন্দোলনের মাধ্যমে দেশকে সুন্দরভাবে সাজাতে চেয়েছিল, কিন্তু বাস্তবে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি না, বলেন তিনি।

সভায় জাতীয় পার্টির উপজেলা আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী, যুগ্ম আহবায়ক আবু তাহের, ইউনিয়ন সভাপতি এ কে এম ফজলুল হক, যুবসংহতির সম্পাদক ও সাবেক কাউন্সিল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানুষ নির্ভয়ে বলতে পারছে না কাকে ভোট দিবো

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬