ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ছয় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ জাল সনদধারী শিক্ষক শনাক্তে উদ্যোগ, নিয়োগে এনটিআরসিএ বাধ্যতামূলক ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডা গড়াল সংঘর্ষে, ঢামেকে জরুরি বিভাগ বন্ধ পাবনায় ভৈজ্যতেল বাড়তি দামে বিক্রয়ের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু সান্তাহারে সংঘর্ষের ঘটনায় যান চলাচল বন্ধ, পুলিশি নিরাপত্তা জোরদার

প্রকাশ্যে বুবলী, বেবিবাম্পে নতুন জল্পনা

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী—এমন খবর ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে প্রকাশ্যে আসেন তিনি।

অনুষ্ঠানে বিস্কিট রঙের ফ্লোর-লেংথ গাউনে হাজির হন বুবলী। সেখানে তার বেবিবাম্প স্পষ্টভাবে ধরা পড়ে ক্যামেরায়। হাঁটা-চলাফেরাতেও মাতৃত্বের ইঙ্গিত পাওয়া যায় বলে উপস্থিতদের অনেকে মনে করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিগগিরই যুক্তরাষ্ট্রে যেতে পারেন এই নায়িকা। ধারণা করা হচ্ছে, সেখানেই সন্তানের জন্ম দিতে পারেন তিনি। এ সময় শাকিব খানও তার সঙ্গে থাকতে পারেন বলে ঘনিষ্ঠ মহল জানিয়েছে।

তবে দ্বিতীয় সন্তানের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি শাকিব খান বা বুবলী। শুক্রবারের অনুষ্ঠানে সাংবাদিকরা ব্যক্তিজীবন নিয়ে জানতে চাইলে বিষয়টি কৌশলে এড়িয়ে যান বুবলী।

তিনি বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার সময় হলে সবার প্রতি সম্মান রেখেই কথা বলবেন। পাশাপাশি তিনি জানান, এ ধরনের স্পর্শকাতর বিষয় অনুষ্ঠানের প্রেক্ষাপটে আলোচনা করা ঠিক হবে না।

বিদেশযাত্রা প্রসঙ্গেও সরাসরি কিছু না বললেও হাসিমুখে নিজের নতুন পাসপোর্ট দেখান এই অভিনেত্রী।

উল্লেখ্য, শাকিব খান ও বুবলীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে নানা আলোচনা রয়েছে। তাদের ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে গত বছর নিউইয়র্কে একসঙ্গে সময় কাটানোর ছবিও নতুন করে সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন তুলেছিল। এবার সম্ভাব্য দ্বিতীয় সন্তানের খবর সেই আলোচনাকে আরও জোরালো করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রকাশ্যে বুবলী, বেবিবাম্পে নতুন জল্পনা

সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬