এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল শুরু, বিস্তারিত সূচিতে
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হয়ে ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ৭ থেকে ১৪ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতিদিন পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার বৃহস্পতিবার এই সূচি প্রকাশ করেন।
পরীক্ষার্থীদের জন্য মূল নির্দেশাবলী:
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে বসা বাধ্যতামূলক।
বহুনির্বাচনি পরীক্ষা প্রথমে, পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা।
প্রবেশপত্র পরীক্ষার তিনদিন আগে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থেকে সংগ্রহ করতে হবে।
শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের নম্বর সংশ্লিষ্ট কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে।
উত্তরপত্রে সঠিকভাবে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড পূরণ করতে হবে; উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
ব্যবহারিক ও তত্ত্বীয় পরীক্ষা পৃথকভাবে পাস করতে হবে।
অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে; মোবাইল ফোন কেন্দ্রে নিষিদ্ধ।
ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে।
পরীক্ষার্থীদের সময়মতো প্রস্তুতি নেওয়া এবং প্রবেশপত্র ও প্রয়োজনীয় নির্দেশাবলী মনোযোগ দিয়ে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।



















