ঈদগাহ মাঠের মাটি কাটলেন যুবদল নেতা, প্রতিবাদে সড়ক আবরোধ
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে যুবদল নেতা কর্তৃক ঈদগাহ মাঠের মাটি কাটার অভিযোগে ঘন্টাব্যাপী আঞ্চলিক মহাসড়ক আবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সেইসাথে ওই নেতাকে দল থেকে বহিষ্কারের দাবী তুলেছেন তারা। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক এর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এ ঘটনায় মঞ্জুরুল হাসেম নামে এক ইটভাটার ম্যানেজারকে আটক করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর ) বিকেলে ৪ টায় উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর (ডাঙ্গাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জানাগেছে, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক উপস্থিত থেকে উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর (ডাঙ্গাপাড়া) এলাকায় একটি ঈদগাহ মাঠের পাশে ক্রয়কৃত ছোট্র পুকুরে ভেপু দিয়ে মাটি কাটছিলেন । এক পর্যায়ে পাশে ঈদগাহ মাঠের জমির কিছু অংশের মাটি কেটে ফেলেন। এসময় স্থানীয়রাসহ ঈদগা কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রনি বাঁধা প্রদান করে। এ নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা শিবলী সাদিক ও কমিটির লোকজনসহ স্থানীয়দের মধ্যে বাকবিতন্ডা ঘটে। এক পর্যায়ে ওই নেতার কিছু লোকজন এসে বেশ কয়েকজনকে মারপিট করে। এতে ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রনি, স্থানীয় আনোয়ার হোসেন গোলাম মওলা, রুবেল মন্ডল,মেরাজ হোসেন আকাশসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় স্থানীরা ক্ষিপ্ত হয়ে ঘন্টাব্যাপী দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়ক আবরোধ করে রাখে। এসময় সড়কের দুই পাশে শতশত যানবাহন দাঁড়িয়ে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান রনি জানান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরীর ভাগিনা উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক শিবলী সাদিক ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায়ভাবে তাদের ঈদগাহের মাটি কেটেছে। প্রতিবাদ করায় তার গুন্ডা বাহিনী দিয়ে তাদের মারপিট করেছে। স্থানীয়রা এর প্রতিবাদে ওই স্বেচ্ছাসেবকদল নেতাকে দল থেকে বহিষ্কারসহ তাদের আটক করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেপুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয়রা মঞ্জুরুল হাসেম নামে এক ইটভাটার ম্যানেজারকে আটক করে রেখেছিল, তাকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ছামিউল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। একটি ভেকু জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
























