ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারী নেতৃত্ব উন্নয়ন ও সমান কণ্ঠস্বর নিশ্চিতকরণে অবহিতকরণ সভা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন এবং সমান কণ্ঠস্বর নিশ্চিতকরণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সিসিডিবির ‘সমান আওয়াজ’ প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। কোডি ইনস্টিটিউট অব সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রকল্পের কো-অর্ডিনেটর মারিয়া সরকার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাকিন, সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মণ্ডল, সমবায় কর্মকর্তা মাজাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম ও মাওলানা নবীউল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুলহুদা চৌধুরী লিমন, স্বকল্প সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুল কাইয়ুম আনছারী এবং ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্সসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, নারী নেত্রী ও এনজিও প্রতিনিধিরা।

সভায় নারীর নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা এবং মানবাধিকার নিশ্চিতকরণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারী নেতৃত্ব উন্নয়ন ও সমান কণ্ঠস্বর নিশ্চিতকরণে অবহিতকরণ সভা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬