ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত!

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডর অধীনে চলমান এইচএসসি পরীক্ষার বৃহস্পতিবারের (১০ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম স্বক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আগামী ১০/০৭/২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো।

আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। এছাড়া, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত!

সংবাদ প্রকাশের সময় : ১১:২০:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫