ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে খুলনার তেঁতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম-অর্ণব কুমার সরকার।

তিনি নগরীর সোনাডাঙ্গা এলাকার ঠিকাদার নীতিশ চন্দ্র সরকারের ছেলে ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র।

সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, রাত ৯টার দিকে তেঁতুলতলা মোড়ে মোটরসাইকেলের উপর বসে চা খাচ্ছিলেন অর্ণব। ওই সময় ৪ থেকে ৫ জনের একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক অর্ণবকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

সংবাদ প্রকাশের সময় : ১২:১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫