ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএসটিআইর নির্দেশ: বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘চ্যাম্পিয়নশিপ রিং’, সংগ্রহ করতে পারবেন সমর্থকেরাও কোন বদঅভ্যাস ছাড়তে চান জয়া আহসান? জানালেন নিজেই ফ্যামিলি কার্ডে স্বচ্ছতা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা অভিযোগের পাহাড়েও বহাল মাসহুরা, মানছেন না মন্ত্রণালয়ের নির্দেশ ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস: অভিবাসী বস্তি থেকে বিশ্বজয়ের মঞ্চে রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন

বিস্ফোরণে দগ্ধ তিন সন্তানের পর মারা গেলেন বাবাও

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধের ঘটনায় দুই ভাই ও বোনের পর এবার চিকিৎসাধীন বাবা বাবুল মিয়ার (৪০) মৃত্যু হয়েছে। এ নিয়ে এক পরিবারের চারজনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের পরিবারের সদস্য মোঘল হোসেন জানান, তারা হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। তার বড়ভাই বাবুল হোসেন পরিবার নিয়ে রূপগঞ্জের ডহরগাও গ্রামের জুলেখা বেগমের ভাড়াটিয়া বাসার একটি কক্ষে বসবাস করতেন। গত শুক্রবার রাতে কয়েল জ্বালাতে গিয়ে জমে থাকা গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন বাবুল, তার স্ত্রী সেলিনা বেগম, দুই ছেলে সোহেল ও ঈসমাইল, মেয়ে তাছমিলা ও পুত্রবধু মুন্নী বেগম।

তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হলে গত মঙ্গলবার বাবুলের দুই ছেলে সোহেল ও ইসমাইল মারা যান। এদিকে বুধবার রাতে মেয়ে তাসছিলা এবং বৃহস্পতিবার সকালে মারা যান পরিবারের কর্তা বাবুল হোসেন।

এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সেলিনা বেগম ও মুন্নী বেগম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিস্ফোরণে দগ্ধ তিন সন্তানের পর মারা গেলেন বাবাও

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪