ডেঙ্গুর প্রকোপ কমাতে দক্ষিণ সিটিতে ছাত্র জনতার স্মারকলিপি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ১৪৮ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসক নজরুল ইসলাম এর দপ্তরে ডেঙ্গুর প্রকোপ কমাতে ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী থানার বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোব) এই স্মারকলিপি দেয়া হয়।
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলে শামসুল কবির স্মারকলিপি গ্রহন করেন এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আনতে তাদের কার্যক্রম তুলে ধরেন। তিনি ছাত্র জনতার সহযোগিতা কামনা করে বলেন, সবাইকে সাথে নিয়েই এই পরিস্থিতি উন্নয়নে আমরা কাজ করতে চাই।

ডেমরা যাত্রাবাড়ী ও কদমতলী থানার বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে প্রতিনিধিরা স্মারকলিপিতে ডেঙ্গুর প্রকোপ কমাতে দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন। নগরের পরিবেশগত উন্নয়নে নগর প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় ডেমরা যাত্রাবাড়ী ও কদমতলী থানার বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কিফায়াতুল্লাহ, শামীম ওসমান, নাহিদুল ইসলাম, সাদ্দাম শোয়াইব, আল আমিন, সাখাওয়াত প্রমুখ।


























