‘এক দুপুরে, হাসিনার পুকুরে…’
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার গণ আন্দোলনের স্মৃতি জাদুঘর ঘোষণা করা গণভবন পরিদর্শনে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার সাথে তথ্য উপদেষ্টা নাহিদ হাসান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও ছিলেন।
গণভবন থেকে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আসিফ মাহমুদ। তার সাথে ছবিতে নাহিদ হাসান ও মাহফুজ আলমও রয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে ক্যাপশনে আসিফ লিখেছেন, ‘এক দুপুরে, হাসিনার পুকুরে…’। ক্যাপশনের নিচে বিশেষভাবে লিখেছেন, ‘বি.দ্র: বঁড়শি না থাকায় মাছ ধরতে পারিনি।’
ছবিটির এই ক্যাপশন ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের ‘মাস্টার মাইন্ড’ হিসেবে পরিচিত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের দেয়া বলে কমেন্ট বক্সে জানিয়েছেন আসিফ।
আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে ভারত চলে যান। এদিন আন্দোলনকারীরা ভবনে প্রবেশ করে দখলে নেয়।
একপর গণভবনকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। ওই দিন উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।






















