ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ছয় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ জাল সনদধারী শিক্ষক শনাক্তে উদ্যোগ, নিয়োগে এনটিআরসিএ বাধ্যতামূলক ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডা গড়াল সংঘর্ষে, ঢামেকে জরুরি বিভাগ বন্ধ পাবনায় ভৈজ্যতেল বাড়তি দামে বিক্রয়ের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু সান্তাহারে সংঘর্ষের ঘটনায় যান চলাচল বন্ধ, পুলিশি নিরাপত্তা জোরদার

তামিমের হাতে বাংলাদেশের ক্রিকেট: নেতৃত্বে নতুন দিশা

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেটে এসেছে নতুন অধ্যায়। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান নির্বাচিত কমিটি বাতিল করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন দেশের অন্যতম সাবেক ওপেনার তামিম ইকবাল।

অ্যাডহক কমিটি তিন মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকবে। কমিটিতে রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক আমিনুল এহসান জানান, ২০২৫ সালের বিসিবি নির্বাচনে অনিয়ম পাওয়া গিয়েছে। স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তামিমের দায়িত্ব নেওয়ার আগে বিসিবি নেতৃত্বে ছিলেন প্রভাবশালী সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী নাজমুল হাসান পাপন, যিনি ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশত্যাগ করেন।

পাপনের স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পান ফারুক আহমেদ, পরে দেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তবে ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ’র প্রভাবে তামিম ইকবালসহ আরও ১৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারেননি।

বুলবুলের বোর্ডের দায়িত্বকালে দেশের ক্রিকেট নানা সংকটে পড়ে। ২০২৬ সালে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট এবং পরিচালক এম নাজমুল ইসলামের কুরুচিপূর্ণ মন্তব্য খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে বিসিবি বর্তমান পর্ষদ আতঙ্কে পড়ে। অনেক পরিচালক পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে ৮ মার্চ তামিম ইকবালের নেতৃত্বে ৫০টি ক্লাব জাতীয় ক্রীড়া পরিষদে লিখিত অভিযোগ জমা দেয়।

১১ মার্চ এনএসসি গঠন করে একটি স্বাধীন তদন্ত কমিটি। দীর্ঘ তদন্ত শেষে ৫ এপ্রিল কমিটি প্রতিবেদন জমা দেয়, যেখানে নির্বাচনি প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

ফলস্বরূপ, ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ড ভেঙে দেওয়া হয় এবং তামিম ইকবাল’কে নেতৃত্বে নিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়।

তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এই অ্যাডহক কমিটি দেশের ক্রিকেটে নতুন সূচনা আনবে বলে আশা করা হচ্ছে। কমিটির লক্ষ্য থাকবে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং দেশের ক্রিকেটকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করে তোলা।

বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের চোখ এখন তামিম ইকবাল এর নেতৃত্বাধীন নতুন কমিটির দিকে, যারা দেশের ক্রিকেটকে ফের আলোচনার কেন্দ্রে ফিরিয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তামিমের হাতে বাংলাদেশের ক্রিকেট: নেতৃত্বে নতুন দিশা

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬